
২২ এপ্রিল ড. সুফি মোস্তাফিজুর রহমানের জন্মদিন।
ড. সুফি মোস্তাফিজুর রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস-এ বিএ (অনার্স) ও প্রত্নতত্ত্ব এমএ, দু’টোতেই ১ম বিভাগে ১ম স্থান অর্জন করেন ডিগ্রি অর্জন করেন। ১৯৯২ সালে প্রত্নতত্ত্ব বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করে ২০০৪ সালে অধ্যাপক পদে উন্নীত হন। ভারতের ‘ডেকান কলেজ পোস্ট গ্রাজুয়েট এন্ড রিসার্চ ইন্সটিটিউট’ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন এবং লন্ডন বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব আর্কিওলজি থেকে পোষ্ট ডক্টরেট সমপন্ন করেন।
২০০০ সাল থেকে উয়ারী-বটেশ্বর -এ এবং ২০১০ সাল থেকে বিক্রমপুর-এ প্রত্নতাত্ত্বিক খনন ও সংরক্ষণ পরিচালনা করে দেশে-বিদেশে প্রশংসা অর্জন করেন। ২০১৭ সালে ঢাকা পুরাতন কেন্দ্রীয় কারাগারে প্রত্নতাত্ত্বিক খনন পরিচালনা করে ঢাকার প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য আবিষ্কার করেন। নিমতলি দেউড়ি ভবনে প্রত্নতাত্ত্বিক খনন পরিচালনা এবং আংশিক সংরক্ষণ করেছেন। এশিয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে দক্ষিণ এশিয়ার পর্যটন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের এর আওতায় সাংস্কৃতিক ঐতিহ্য ব্যবস্থাপনা এবং পর্যটনে স্থানীয় জনগণের অংশগ্রহণকে উৎসাহিত করণ শীর্ষক কর্মসূচি পরিচালনা করেন। সম্প্রতি ২০২৪ সালে কাপাশিয়ার দরদরিয়া দুর্গে প্রত্নতাত্ত্বিক খনন শুরু করেছেন।
ঢাকা ম্যাস ট্রানিজিট কোম্পানি লিমিটেডের আওতায় বাস্তবায়নাধীন ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট, লাইন-১ ও লাইন ৫ নর্দার্ন রুট এর সাংস্কৃতিক মূল্যায়ন/ঐতিহাসিক গুরুত্ব/প্রত্নতাত্ত্বিক জরিপ কার্যক্রম পরিচালনা করেন।
৬টি মৌলিক গ্রন্থসহ দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত গবেষণা প্রবন্ধের সংখ্যা ৬৩টি। ‘বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক উত্তরাধিকার’ বইয়ের জন্য শহিদ মুনীর চৌধুরী পুরস্কার, ‘উয়ারী-বটেশ্বর শেকড়ের সন্ধানে’ বইয়ের জন্য প্রথম আলো বর্ষসেরা পুরস্কার, আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার ও বাংলা একাডেমি চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার লাভ করেন। দেশ ও দেশের বাইরে ইংল্যান্ড, স্পেন, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, ভারত প্রভৃতি দেশে ৪০টি সেমিনার ও ৫টি ওয়ার্কসপে অংশগ্রহণ এবং প্রবন্ধ উপস্থাপন করেন।
নরসিংদি জেলার (১) উয়ারী-বটেশ্বর দুর্গ নগর উন্মূক্ত জাদুঘর, (২) গঙ্গাঋদ্ধি জাদুঘর (নির্মাধীন), (৩) বৌদ্ধ মন্দির প্রত্নস্থান জাদুঘর, (৪) ভাই গিরিশচন্দ্র সেন জাদুঘর এবং (৫) বৌদ্ধ পদ্ম-মন্দির প্রত্নস্থান জাদুঘর এবং (৬) বিক্রমপুরে বিক্রমপুরী প্রত্নস্থান জাদুঘর-এর প্রতিষ্ঠাতা এবং প্রধান গবেষক; এছাড়াও (৭) বিক্রমপুর জাদুঘরের প্রধান গবেষক।
বিপিএটিসি, বিসিএস প্রশাসন একাডেমি ও জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ-এর খন্ডকালীন লেকচারার এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, পর্যটন কর্পোরেশন, ইউনেস্কো, মেট্রোরেল-এর সংস্কৃতি বিষয়ক খন্ডকালীন পরামর্শক। অধ্যাপক সুফির তত্ত্বাবধানে ৭ জন গবেষক পিএইচডি ও ১জন এমফিল অর্জন করেছে। তিনি গবেষণা পত্রিকা সম্পাদনা ও সম্পাদনা পরিষদের দায়িত্ব পালন করে থাকেন। এছাড়াও আর্ন্তজাতিক জাদুঘর পরিষদ (আইকম)- বাংলাদেশের সভাপতি এবং সাবেক সেক্রেটারি। বাংলাদেশ ইতিহাস সমিতির কার্যকরি কমিটির সদস্য, জন ইতিহাস চর্চাকেন্দ্রের উপদেষ্টা, বাংলা একাডেমি ও বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির জীবন সদস্য, জীবন সদস্য-ইন্ডিয়ান সোসাইটি ফর প্রিহিস্টরিক এন্ড কোর্য়াটানারি স্টাডিজ, এশিয়াটিক সোসাইটি হেরিটেজ জাদুঘর ব্যবস্থাপনা কমিটি ও বরেন্দ্র গবেষণা জাদুঘরের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।
২২ এপ্রিল এই মহৎ ব্যক্তিত্বের জন্মদিনে বঙ্গনিউজ BDC চ্যানেল পরিবারের পক্ষ থেকে রইলো বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। দীর্ঘজীবী হোন ইতিহাসের এই অতন্দ্র প্রহরী।
নিচের ভিডিওতে বিস্তারিত দেখুনঃ