নোয়াখালীতে মাদকের ভয়াল আগ্রাসন
Home Page »
সারাদেশ »
নোয়াখালীতে মাদকের ভয়াল আগ্রাসন

নোয়াখালী জেলায় মাদকের ভয়াল আগ্রাসনে যুব সমাজ ধ্বংসের মুখে পতীত হতে চলেছে । জেলার প্রতিটি পাড়ায় পাড়ায় অধিকাংশ ঘরে এই ব্যবসা এখন জমজমাট । পুলিশী অভিযানে মাদকের যে অংশ আটক হচ্ছে তা নগন্য মাত্র । যাদের একসময় নুন আনতে পান্তা ফুরাতো — তাদের অনেকেই এখন কেউ লাখোপতি । আবার কেউ কোটিফতি । জনমনে প্রশ্ন , শিক্ষা নেই , কর্ম নেই কিভাবে তিরা জায়গা জমি কিনে কোটিপতি হচ্ছে ? সম্প্রতি নোয়াখালী পুলিশ সুপারের নির্দেশনায় জেলা ডি ,বি অফিসার ইনচার্জ মোঃ মহিন উদ্দিন এর সার্বিক তত্বাবধানে এসব আই ( নিঃ ) ওসমান গনির নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে গত ২১ এপ্রিল একলাশপুর ইউনিয়নচৌমুহনী পৌরসভার ৬ নং ওয়ার্ড আনিসুরস্থ সিরাজুল হকের বাড়ী থেকে মোঃ মনিরুজ্জামান পিতা আব্দুল মালেক কে ৫০ পিস ইয়াবাসহ আটক করে । তারপরেও এই য়াদক ব্যবসা নিয়ন্ত্রন করা যাচ্ছেনা । ফলে যুব সমাজের একটি বড় অংশ মাদক বেচাকেনা সহ সেবনে আসক্ত হচ্ছে । এতে অভিভাবক মহল উদ্বিগ্ন তাদের স।কুল , কলেজে পড়ুয়া সন্তানদের বিষয়ে । রাজনৈতিক ও সামাজিকভাবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ না থাকায় মাদকের আগ্রাসনে যুব সমাজ চুরি, ডাকাতি , খুন , হত্যা , ধর্ষন সহ বিভিন্ন অপরাধে জড়িয়ে যাচ্ছে । তাই সীমান্তে মাদক প্রতিরোধ সহ তৃণমূলের মাদক গডফাদারদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়া প্রশাসনের জন্য অত্যন্ত জরুরী বলে অভিজ্ঞ মহল মনে করছে ।
বাংলাদেশ সময়: ১৩:৪৬:৩৬ ●
১২ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)