নোয়াখালীতে সি এন জি পাম্প গুলোতে গ্যাস সংকট

Home Page » সারাদেশ » নোয়াখালীতে সি এন জি পাম্প গুলোতে গ্যাস সংকট
মঙ্গলবার ● ৪ আগস্ট ২০২৬


নোয়াখালীতে সি এন জি পাম্প গুলোতে গ্যাস সংকট

নোয়াখালী প্রতিনিধি:
গত ৪ দিন যাবত নোয়াখালীর সি এন জি পাম্প গুলোতে গ্যাস সংকট চলছে । ফলে বিপাকে পড়েছে পরিবহন শ্রমিক ও যাত্রী সাধারণ । ১০ থেকে ২০ টাকা ভাড়া বৃদ্ধি পাওয়ায় চালক ও যাত্রীদের মধ্যে মতবিরোধ তৈরীর হয়েছে বলে জানালেন যাত্রী সাধারণ ।
অন্যলিকে পরিবহন চালকরা জানান, সারারাত লাইনে থেকেও গ্যাস পাইনা । যদিও পাই তবে বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে ।তাও পর্যাপ্ত নয় । যে সরকারই ক্ষমতায় আসুক, একবার এক বাহানা দিয়ে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ঘটায় । আবাসিক ভবনগুলোতেও চলছে একি অবস্থা । দিন ও রাতের অধিকাংশ সময় গ্যাস থাকছে না । আবার অনেক সময় রাত ১০/ ১১ টার গ্যাস চলে যায় ।
আবার দেখা যায় , গ্যাস লাইনে গ্যাস নেই বলে উল্লেখ করে পাম্পের সামনে বিজ্ঞপ্তি ঝুলিয়ে রেখেছে । তবে বিষয়টি কবে নাগাদ সমাধাণ হবে তা অনিশ্চিৎ ।

বাংলাদেশ সময়: ১৬:৪৮:৫৬ ● ১৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ