জনস্বার্থে প্রশাসনের পক্ষ থেকে যা যা করা দরকার আমি করবো –কায়েসুর রহমান ।

Home Page » সারাদেশ » জনস্বার্থে প্রশাসনের পক্ষ থেকে যা যা করা দরকার আমি করবো –কায়েসুর রহমান ।
বৃহস্পতিবার ● ২৬ মার্চ ২০২৬


 জনস্বার্থে প্রশাসনের পক্ষ থেকে যা যা করা দরকার আমি করবো –কায়েসুর রহমান ।

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়েসুর রহমান বলেন , উপজেলা প্রশাসনের একজন সভাপতি হিসেবে আইন মেনে উন্নয়ন ও জনস্বার্থে যা যা করা দরকার আমি করবো । ইতিমধ্যে চৌমুহনী পৌরসভাকে যানযট ও ফুটপাত অবমুক্ত করেছি । আরো ৩ টি বাইপাশ সড়ক নির্মানের অপেক্ষায় আছে । একটি বাইপাশ সড়ক ইতিমধ্যে চালু হয়েছে । বিভিন্ন এলাকার সড়ক উন্নয়ন কাজো চলমান আছে । মুক্তিযোদ্ধাদের উন্নয়নেও আমার প্রশাসন কাজ করছে । কারো অভিযোগের তীর আমার দিকে আসুক এটা আমি চাইনা । আপনাদের হমস্যা গুলো আমাকে জানাবেন । উপজেলা নির্বাহী কর্মকর্তা আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজীত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন । প্রধান অতিথি হিসেবে অন লাইনে বক্তব্য রাখেন , নোয়াখালী ৩ বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য বরকত উল্যাহ বুলু । এ ছাড়াও উপজেলা ও চৌমুহনী পৌর বি এন পি , মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।

বাংলাদেশ সময়: ১৯:২৭:৪৭ ● ৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ