নোয়াখালীতে অকটেন তেল চুরির অভিযোগে ৫ জন আটক
Home Page »
সারাদেশ »
নোয়াখালীতে অকটেন তেল চুরির অভিযোগে ৫ জন আটক

নোয়াখালী ডি বি পুলিশ অভিযান চালিয়ে নোয়াখালী পৌরসভার ৩ নং ওয়ার্ড এর লক্ষীনারায়নপুর গ্রামের আবুল খায়েরের বাড়ি থেকে অবৈধ উপায়ে রাখা ১৭০০ লিটার অকটেন সহ ৩ জনকে আটক করে । আটককৃতদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে । আটককৃতরা হলেন , মাহমুদুল হাসান পিতা জালাল উদ্দীন মুশফিকুর রহমান মাহী ( ১৯ ) পিতা মোঃ শাহজাহান ,মন্জুরুল আলম পিতা মৃত ফজলুল হক । একি অভিযোগে সেনবাগ উপজেলার একটি বাড়ি থেকে জনৈক মহিলাকে মজুদকৃত ১২০০ লিটার অকটেন সহ আটক করে সেনবাগ থানার পুলিশ । গতকাল ১৭ এপ্রিল রাতে ওনার হাট থেকে ৪৫০০ লিটার ডিজেল অবৈধ উপায়ে মজুদ রাখার অভিযোগে বাবলু চেয়ারম্যানের ভাই রাশেদকে জেলা ডিবি পুলিশ গ্রেফতার করে । সূত্র জানায় দেশের এই সংকট মুহুর্তে পেট্রোল পাম্প কর্মচারীদের সহযোগীতায় একটি অসাধু চক্র অবৈধ উপায়ে অকটেন তেল মজুদ সহ চড়া দামে বিভিন্ন দোকানে ও ব্যাক্তিদের নিকট বিক্রি করছে । আবার অনেকে প্রকাশ্যে দলীয় প্রভাব খাটিয়ে সিরিয়াল ভঙ্গ করে নিয়মের অতিরিক্ত তেল সরবরাহ করছে । প্রায়শোই এ নিয়ে সংঘর্ষ হচ্ছে । পাম্পের মালিক ও অসাধু কর্মচারী সহ নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য ভুক্তভোগীরা দাবী করে আসছে ।
বাংলাদেশ সময়: ৯:৫০:৩৮ ●
১৩ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)