
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে দেশেও দাম বাড়াল সরকার। শনিবার (১৮ এপ্রিল) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের নতুন মূল্য ঘোষণা করা হয়। রবিবার থেকে সারাদেশে এই দাম কার্যকর হয়েছে।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন মূল্য তালিকা —
অকটেন: লিটারে ২০ টাকা বেড়ে ১৪০ টাকা
পেট্রোল: লিটারে ১৯ টাকা বেড়ে ১৩৫ টাকা
কেরোসিন: লিটারে ১৮ টাকা বেড়ে ১৩০ টাকা
ডিজেল: লিটারে ১৫ টাকা বেড়ে ১১৫ টাকা
মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার থেকে দেশের সব ফিলিং স্টেশন ও পরিবেশক পর্যায়ে এই নির্ধারিত মূল্যেই জ্বালানি তেল বিক্রি করতে হবে।
পাম্প মালিকদের সাধুবাদ
এই মূল্যবৃদ্ধিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি। শনিবার রাতে পাঠানো এক বার্তায় সংগঠনটির সদস্য সচিব মীর আহসান উদ্দিন পারভেজ বলেন, “বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম সমন্বয় করায় সরকারকে সাধুবাদ জানাচ্ছি। এর ফলে জ্বালানি তেলের মজুত প্রবণতা কমবে এবং বিক্রিতে আরও স্বচ্ছতা আসবে বলে আমরা মনে করি।”