কবি মোজাফফার বাবুর কবিতা- স্বাধীনতা

Home Page » বিনোদন » কবি মোজাফফার বাবুর কবিতা- স্বাধীনতা
বৃহস্পতিবার ● ২৩ এপ্রিল ২০২৬


কবি মোজাফফার বাবুর কবিতা- স্বাধীনতা

স্বাধীনতা
মোজাফফার বাবু
পিচ ঢালা রাজপথে জলপাই রংয়ের ট্যাংক
মচমচে বুটের শব্দ
চোখ বেঁধে নিয়ে যাচ্ছে তুলে
অধিকার হরনের চক্রান্ত

অবসান হলো কামার কুমার ছাত্র জনতা
যুবতী বেশ্যা নিরুদ্দেশ
স্বদেশের কাঁধে বেদনার আগুন
শত শোকার্তদের আর্তনাদ

বরফের মহাদেশ আগত পাখি
শূন্য ঘরে জ্বলে প্রদীপ
সমুদ্রের সৈকতে জীবন্তও নূরি
হয়ে উঠে মৃত গীরি

গুঁড়িয়ে দিল পাঠাগার শহীদ মিনার
কসমস জিনিয়া হলো তছনস
বধুয়া পরলো বারোহাত শাড়ি
থেমে যায় রবি সংকারের ঝংকার

ব্যাঙ বীমা কোষাগার শূন্য
বর্ণমালা করে ক্রন্দন
পড়া ঘরবাড়ি সব দেহের কান্না
কাল রাত্রির ভয়ার্ত বিবরণ

তবু বিজয় জয়ের গোলাপ
রাঁধাচূড়ার হাসি
লক্ষ শহীদের আত্মত্যাগ
স্বদেশে চরণে প্রণামী

স্বাধীনতা যেন শ্বেত শ্বেত মেঘের পাল
ডাহুকের ডাকা মৌমাছির চাক
কাঁটাতার ভেঙে অবাধ বিচরণ
বরিশাই ভেজা লাল পলাশের ডাল

পূবালী বাতাস পাখির কলতান
গগনে নীল - ভূমিতে সবুজ
জ্বলে স্হলে অন্তরিক্ষে
শোকার্তদের ইতিহাস

কবি মোজাফফার বাবুর কবিতা- স্বাধীনতা

বাংলাদেশ সময়: ১৪:৫৯:৪৩ ● ১২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ