” নতুন নাটকের উৎসব ” এর আয়োজন বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে

Home Page » বিবিধ » ” নতুন নাটকের উৎসব ” এর আয়োজন বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে
শনিবার ● ১৩ জুন ২০২৬


” নতুন নাটকের উৎসব ” এর আয়োজন বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে

গত ১২ জুন থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হল মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে ৮দিনব্যাপী কের নতুন নাটক উৎসব। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২৫ সালে প্রথম মঞ্চায়িত নাটকগুলো থেকে নির্বাচিত প্রযোজনা নিয়ে এই উৎসব সাজানো হচ্ছে। আট দিনের এ উৎসবে মোট আটটি নাটক মঞ্চায়িত হবে। প্রথম দিন থেকে যথাক্রমে থাকছে দিনাজপুর নাট্য সমিতির ‘চোরের নাম চরনদাস’, ইয়াং বংহুং থিয়েটারের ‘রিনা পুং’, দৃশ্যকাব্যের ‘ইডিপাস’, হান্ট থিয়েটারের ‘ক্যাফে দ্যা ভলতে’, প্রাচ্যনাটের ‘ব্যতিক্রম ও নিয়ম’, ঢাকা থিয়েটারের ‘রঙমহাল’, নাট্যায়ন সিলেটের ‘মহাকালের অন্তর্যাত্রা’ ও শব্দ থিয়েটারের ‘দি গ্রেট স্মাগলার’।

এবার লন্ডন জয় করল ‘আলী’এবার লন্ডন জয় করল ‘আলী’
প্রতিদিন সন্ধ্যা ৭টায় শুরু হবে মঞ্চায়ন। উপভোগ করা যাবে দর্শনীর বিনিময়ে। তবে এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় এক্সপেরিমেন্টাল থিয়েটার হলের লবিতে বসবে বাংলা নাটকের গানের অনুষ্ঠান। সেটা বিনামূল্যে উপভোগ করা যাবে।

জামালপুর সীমান্তে আটকে থাকা সেই বৃদ্ধের পরিচয় মিললজামালপুর সীমান্তে আটকে থাকা সেই বৃদ্ধের পরিচয় মিলল
এই উৎসবের অংশ হিসেবে থাকছে উদীয়মান নাট্যনির্দেশকদের জন্য বিশেষ কর্মশালা। ‘সমকালীন বিশ্ব বাস্তবতায় নাট্যসৃজন: দর্শন, নন্দন ও কৃৎকৌশল’ শীর্ষক এই কর্মশালা ১৫ থেকে ১৯ জুন জাতীয় নাট্যশালায় প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। কর্মশালায় তরুণ নির্মাতাদের নাট্যপ্রযোজনার দর্শন, নন্দনতত্ত্ব ও নির্মাণকৌশল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬:২৯:৪০ ● ৪৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ