চৌমুহনীতে সুদীর্ঘ ৬০ বছর পর ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্সকে আধুনীকিকরণ করা হচ্ছে ।

Home Page » সারাদেশ » চৌমুহনীতে সুদীর্ঘ ৬০ বছর পর ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্সকে আধুনীকিকরণ করা হচ্ছে ।
শুক্রবার ● ১১ সেপ্টেম্বর ২০২৬


চৌমুহনীতে সুদীর্ঘ ৬০ বছর পর  ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্সকে আধুনীকিকরণ করা হচ্ছে ।

সুদীর্ঘ ৬০ বছর পর নোয়াখালীর চৌমুহনী ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্সকে নতুনভাবে সাজানো হচ্ছে । পাকিস্তান আমলে গড়ে উঠা এই ফায়ার সার্ভিসঠির উন্নয়নে অতীতে কোন সরকার দৃষ্টিপাত করেনি । নোয়াখালী ৩ বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য এম এ হাসেমের হাত ধরে একটি বড় পানিবাহী গাড়ী বরাদ্দ করা হয়েছিলো মাত্র । ৫ ই আগষ্টের অর্থাৎ জুলাই গণ আন্দোলন চলাকালে এই অগ্নিনির্বাপক অফিসে হামলা করে বিক্ষোভকারীরা ব্যাপক ভাংচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় । এসময় অগ্নিকান্ডে ১ টি গাড়ী ও অফিসের গুরুত্বপূর্ন নথিপত্র পুড়ে ছাই হয়ে যায় ।
পরে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এর সার্বিক উন্নয়নে পদক্ষেপ নেয়া হয় । ফায়ার স্টেশনটির সাবেক ভূমির সাথে পাশে থাকা সি এন্ড বির কার্যালয়ের প্রায় ১ কানি ভূমি সংযোজন করা হয় খরিদী সূত্রে । সঠিক তত্বাবধানের অভাবে একসময় স্থানীয় চোর ও ধর্ষক চক্রের আবাস স্থল ছিলো এই সি এন্ড বি কার্যালয় ।
বর্তমানে মোট ২ থেকে আড়াই কানি সম্পত্তির উপর এই ফায়ার সার্ভিসের একটি আধুনিক ভবন নির্মান সহ সার্বিক উন্নয়নে কাজ চলছে । স্থানীয়রা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ।

নোয়াখালী থেকে মোতাহার হোসেন ।

বাংলাদেশ সময়: ২০:২৯:১৪ ● ৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ