সব সরকারের আমলেই সাংবাদিকরা নির্যাতীত—– ওবায়দুর রহমান শাহীন ।
Home Page »
সারাদেশ »
সব সরকারের আমলেই সাংবাদিকরা নির্যাতীত—– ওবায়দুর রহমান শাহীন ।
শনিবার ● ১২ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাংবাদিক ওবায়দুর রহমান শাহিন বলেন , কোনো সরকারের আমলেই আমরা সাংবাদিকরা নিরাপদ নই । আমরা সব সময় নির্যাতীত । কোনো সরকার আমাদের বন্ধু নয় । যখন যে দল ক্ষমতায় আসে সে দলোই ফ্যাসিষ্ট হয়ে যায় । আমাদেরকে দমিয়ে রাখতে পারলেই মনে হয় তাদের ক্ষমতা চিরস্থায়ী হয়ে যাবে । এই প্রবনতা থেকে সরকারকে বেরিয়ে আসতে হবে । আমরা কোটিপতি হতে চাইনা । আমরা চাই স্ত্রী সন্তান নিয়ে শান্তিতে দু মুঠো ভাত খেতে । পাশাপাশি , ওয়েব বোর্ড বাস্তবায়ন করা হোক । রাজনৈতিক স্বার্থে অথবা কালো ধান্দাকে টিকিয়ে রাখার স্বার্থে যারা পত্রিকা বের করছেন তৃণমূল সংবাদ কর্মীরা যেনো বেতন পায় সে ব্যবস্থা করুন ।আপনাদের এসব তামাশা আর চলবেনা ।
তিনি ১০ সেপ্টেম্বর নোয়াখালী প্রেসক্লাবে আয়োজীত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন ।
এসময় উপস্থিত ছিলেন , নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি লিয়াকত আলী খান সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।
মোতাহার হোসেন
নোয়াখালী প্রতিনিধি
বাংলাদেশ সময়: ১০:৪৭:১৩ ●
৬ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)