পাকিস্তানকে তাদের মাটিতে এবং নিজেদের মাঠে ধবলধোলাই বাংলাদেশের

Home Page » ক্রিকেট » পাকিস্তানকে তাদের মাটিতে এবং নিজেদের মাঠে ধবলধোলাই বাংলাদেশের
বৃহস্পতিবার ● ২১ মে ২০২৬


ফাইল ছবি- বাংলাদেশ ক্রিকেট দল  বঙ্গনিউজ: টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম দল হিসেবে পাকিস্তানকে তাদের দেশের মাটিতে এবং নিজেদের মাঠে ধবলধোলাই করার রেকর্ড গড়েছে বাংলাদেশ। সিলেট টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারানোর মধ্য দিয়ে এই অর্জন নিজেদের করে নেয় নাজমুল হোসেনের দল। এর মাধ্যমে টেস্ট ইতিহাসের একটি নতুন পাতায় নাম লেখাল বাংলাদেশ।

পরিসংখ্যান অনুযায়ী, পাকিস্তানের মাটিতে তাদের টেস্ট সিরিজে ধবলধোলাই করার কীর্তি আছে কেবল ইংল্যান্ড ও বাংলাদেশের। তবে ইংল্যান্ড নিজেদের মাঠে কখনো পাকিস্তানকে ধবলধোলাই করতে পারেনি। অন্যদিকে নিজেদের মাঠে পাকিস্তানকে ধবলধোলাই করতে পেরেছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ।

এর আগে ২০২৪ সালের আগস্ট-সেপ্টেম্বরে পাকিস্তানের মাটিতে দুই টেস্টের সিরিজে স্বাগতিকদের ধবলধোলাই করেছিল বাংলাদেশ। এবার ঘরের মাঠে দুই টেস্টের এই সিরিজে পাকিস্তান ২-০ ব্যবধানে ধবলধোলাই হলো। সিরিজের প্রথম টেস্টটি অনুষ্ঠিত হয় মিরপুরে, যেখানে বাংলাদেশ ১০৪ রানের জয় পায়। পাকিস্তানের মাটিতে আগের সিরিজ জয় এবং এবার ঘরের মাঠে সিরিজ জয়ের সুবাদে এই অনন্য অর্জনের দেখা পেল বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ২০:৪০:২৩ ● ১০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ